ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু। স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল

শ্রীনগরে গরু পালনে আগ্রহ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১২:৫৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ৪৮২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে গরু লালন পালনে আগ্রহ বাড়ছে। কুরবানির ঈদকে সামনে রেখে গ্রামের প্রায় বাড়িতেই অল্প পুঁজিতে মিনি খামার গড়ে তোলা হয়েছে। বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় এসব গরু মোটা তাজা করণে পুষধদের পাশাপাশী নারীরাও বিশেষ অবদান রাখছেন। বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋৃনের মাধ্যমে সল্প আয়ের কৃষক পরিবারগুলো এসব মিনি খামারের দিকে ঝুকছেন। খামারগুলোতে দেশী বিদেশী জাতের যাড়ের পাশাপাশি দুধের গাভী রাখা হয়েছে। উপজেলা প্রাণীসম্প্রদ দপ্তর সূত্রে জানা যায়, তালিকা অনুযায়ী খামারিদের সংখ্যা ৪ শতাধিক। গবাদি পশুর বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মাঠে মাঠে কর্মীরা কাজ করছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, শ্রীনগরে ১৪টি ইউনিয়নের মধ্যে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশী গরু লালন পালন করা হচ্ছে রাঢ়িখাল, ভাগ্যকুল, বীরতারা, বাঘড়া, কুকুটিয়া ও ষোলঘর এলাকায়। খামারগুলোতে ষাড় গরুর মোটা তাজা করণের পাশাপাশি অনেকেই দুগ্ধ খামার গড়ে তুলেছেন।

রাঢ়িখাল এলাকার খামারি কেএম রাজু আহমেদ জানান, তার খামারে ৮টি দুধের গাভীসহ মোট ২৫টি গরু আছে। আগামী কুরবানির ঈদের হাটে বিক্রির জন্য সামনে ৫টি ষাড় মোটা তাজা করা হচ্ছে। কুকুটিয়া এলাকার মোস্তফা শেখ ও আমিনা বেগম জানান, গত কুরবানির হাটে ষাড় গরু বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এবছরও তারা গরু লালন পালন করছেন। তারা বলেন, খোলা বাজারে গু-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু পালনে খরচ বেড়েছে। বীরতারা এলাকার আবুল হোসেন হাওলাদার বলেন, ব্যুরো বাংলাদেশ (এনজিও) থেকে ঋৃন নিয়ে ১৮টি গরু পালন করছেন। খামার থেকে দৈনিক প্রায় ৫০ লিটার দুধ উৎপাদন হচ্ছে। ওহিদুল ইসলাম জানান, বাড়িতে ষাড় ও গাভী মোট ১২টি গরু পালন করছেন। তিনি কর্মসংস্থান ব্যাংক থেকে লোণ নিয়েছেন। ষোলঘর এলাকার শেখ সিদ্দিক বলেন, তার খামারে গরুর মোট গরুর সংখ্যা ৬০টি। দুধ উৎপাদণের পরিমান ১৯০-২০০ লিটার। প্রতিকেজি দুধ ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। করোনাকালীন সময়ে গত বছর বিকাশের মাধ্যমে সরকারের ২০ হাজার টাকা প্রণোদনা পেয়েছেন তিনি।

শ্রীনগর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান জানান, উপজেলায় ছোট বড় প্রায় ৪০৩টি গরুর খামার রয়েছে। খামারিদের নামের তালিকা প্রস্তুত করে প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এর মধ্যে অনেকেই প্রণোদনা পেয়েছেন। নীতিমালা অনুযায়ী নির্ধারীত ফি গ্রহনের মাধমে গবাদি পশুর রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। এর মধ্যে কিছু কিছু পশু রোগের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে গরু পালনে আগ্রহ বাড়ছে

আপডেট : ১২:৫৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২