ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শ্রীনগরে শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারের উদ্বোধন

বিএনপি এখন পেঁয়াজ, চাল ও লবণের ওপর ভর করেছে: কাদের

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৩:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ৬৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশে বিভ্রান্তি ছড়াতে পেঁয়াজ, চাল ও লবণের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি তাদের নেত্রীকে কারাগারে রেখে কোনও দৃশ্যমান আন্দোলন করতে পারেনি। তাই সবকিছুতেই ব্যর্থ হয়ে বিএনপি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের রাজনীতি করছে।’

কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এখন পেঁয়াজ, চাল ও লবণের ওপর ভর করেছে। তারা গুজবের রাজনীতি করেছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে আছে। অথচ তারা নেত্রীর মুক্তির জন্য রাস্তায় নেমে কোনও একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেনি।’

আওয়ামী লীগ ছাড়া কোনও দলে গণতন্ত্রের চর্চা নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

নতুন সড়ক আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক আইনে কোনও অসঙ্গতি থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তবে আইন প্রয়োগে কোনও বাড়াবাড়ি হবে না। আইনে অসঙ্গতি থাকলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সড়ক আইনের মূল কাজ হচ্ছে সড়কে শৃংখলা ফিরিয়ে আনা।’

দলের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মেলনের দিন মনোজ্ঞ ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হবে। দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র সংশোধন ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।’

সংস্কৃতি উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- অসীম কুমার উকিল, আকবর হোসেন খাঁন পাঠান, এস ডি রুবেল, সাইফুল আজম বাশার, লিয়াকত আলী লাকী ও আহকামুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বিএনপি এখন পেঁয়াজ, চাল ও লবণের ওপর ভর করেছে: কাদের

আপডেট : ০৩:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯