ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন দীর্ঘ পরীক্ষাসূচি নিয়ে ক্ষোভ, সেশনজটের শঙ্কায় ডিসিইউর শিক্ষার্থীরা শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি- স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​জেলা প্রতিনিধি (ভোলা) :

ভোলার লালমোহনে অজ্ঞাতনামা যানের ধাক্কায় মো. মোজাম্মেল মুন্সী (৭৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

​ মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল মুন্সী উপজেলার পূর্ব আশুলি গ্রামের মৃত নুরুল হক মুন্সীর ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোজাম্মেল মুন্সী দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রাতে ফরাজগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের মিনার মসজিদসংলগ্ন একটি স্যানিটারি দোকানের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের ওপর তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চা-দোকানি। পরে তিনি বিষয়টি লালমোহন থানা-পুলিশ ও নিহতের পরিবারকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অজ্ঞাতনামা কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৪:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬