ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার চরফ্যাশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান সভাপতি,সোহেব সম্পাদক তালতলী উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন লালমোহনে নবাগত ইউএনওকে শিক্ষক পরিবার’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা লালমোহনের নবাগত ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি শ্রীনগরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে নৈশপ্রহরীর বাঁধা, ইউএনও’র কাছে অভিযোগ  লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল

শ্রীনগরে বিএনপির ৪১ নেতাকর্মীকে আসামী করে ছাত্রলীগের মামলা

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০২:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রলীগের মিছিলে হামলা করে নেতা কর্মীদের মারধরের অভিযোগে উপজেলা বিএনপির ৪১ নেতাকর্মীকে আসামী করে শ্রীনগর থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সৌরভ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মামলায় ৪১ জনকে এজাহার নামিয় আসামী করে ২৫০ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামী করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খানকে।শ্রীনগর থানার মামলা নং ৩২(৮)২০২২।তবে, এই মামলায় রাত সাড়ে ১১টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।তিনি বলেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান বলেন, ‘আমাকে মেরে আমার বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ। মারধর করার পর ছাত্রলীগ, যুবলীগ আনন্দ উল্লাস করেছে। অভিযোগ করার জন্য বাসা থেকে বের হয়ে থানা পর্যন্ত যেতে আমার ভয় লাগছে। নিরাপত্তা নিয়েও ভাবছি। পুলিশ যেখানে ছাত্রলীগ, যুবলীগের পক্ষে কাজ করছে সেখানে আমার অভিযোগ জানিয়ে কি হবে?’

তবে শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স দাবী করেন, বিএনপির লোকজন তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টোগোল সৃষ্টি করে।এক পর্যায়ে তারা ছাত্রলীগের নেতা কর্মীদের মারধর শুরু করে।এতে তিনি সহ উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন আহত হয়।আহত নেতা কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

শ্রীনগরে বিএনপির ৪১ নেতাকর্মীকে আসামী করে ছাত্রলীগের মামলা

আপডেট : ০২:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২