ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি উপলক্ষে লৌহজং ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চরফ্যাশনে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমোহনের ৭৫ বছরের বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন ! শাপলা বিক্রিতে চলে সংসার সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ, বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসিতে অকৃতকার্য ৭২৪, জিপিএ-৫ পেলেন মাত্র ৩ জন লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এরশাদের চল্লিশার জন্য চাঁদা উঠেছে কোটি টাকা, একজনই দিয়েছেন অর্ধকোটি!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯ ১৫৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) ফান্ডে টাকা নেই। তাই চাঁদা তুলে পার্টির সদ্যপ্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশায় গণভোজের আয়োজন করা হবে। আর এ জন্য পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের কাছ থেকে চলছে চাঁদা তোলার কাজ।
জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর কারণে ২৩ আগস্টের পরিবর্তে আগামী ৩১ আগস্ট এরশাদের চল্লিশা পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির (জাপা)। ওই দিন একযোগে সারা দেশে কর্মসূচি চলবে। এর মধ্যে ঢাকা মহানগর ও রংপুর মহানগরে মোট খরচ ধরা হয়েছে সোয়া কোটি টাকারও বেশি।
দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এককোটি টাকার কিছু বেশি অর্থ এ পর্যন্ত জমা হয়েছে। তবে এই অর্থের মধ্যে অর্ধ কোটি (৫০ লাখ) টাকাই এসেছে দলের একজন প্রেসিডিয়াম সদস্যের কাছ থেকে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান নিজেই এরশাদের চল্লিশার জন্য ৫০ লাখ টাকা চাাঁদা দিয়েছেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।
রংপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াসিরের সঙ্গে এই প্রতিবেদকের কথা হলে তিনিও একই ইঙ্গিত দেন। পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙার কাছে ৫০ লাখ টাকার একটি চেক জমা পড়েছে বলেই জানান এই নেতা এবং চল্লিশা অনুষ্ঠান সফল করতে প্রয়োজনে সেলিম ওসমান আরও টাকা অনুদান দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে সেলিম ওসমান বর্তমানে দেশের বাইরে থাকায় তার সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি। এসব বিষয় নিয়ে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা বলেন, ‘অনুদান কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে কে কত টাকা দিয়েছে তা বলবো না। ঢাকা ও রংপুরে চল্লিশায় খরচ ধরা হয়েছে সোয়া কোটি টাকা। এ খরচ প্রয়োজনে বাড়তে পারে।’
চল্লিশা অনুষ্ঠান সম্পর্কে জানা গেছে, ওই দিন সারা দেশে জেলা-উপজেলা-থানা ও ওয়ার্ড এবং ইউনিয়নে কোরআন খতম করা হবে। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে দুঃস্থ মানুষের মাঝে তেহারি বা খিচুড়ি বিতরণ করবে।
সারা দেশের জেলা-উপজেলার নেতাদেরকে সাধ্যমত চল্লিশার আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে‌।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

এরশাদের চল্লিশার জন্য চাঁদা উঠেছে কোটি টাকা, একজনই দিয়েছেন অর্ধকোটি!

আপডেট : ০৫:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯