ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত

শ্রীনগরে সেতু আছে রাস্তা নেই! নির্মিত সেতুর সুফল পাচ্ছে না এলাকাবাসী

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০১:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে সেতু আছে নেই সংযোগ রাস্তা! নির্মিত সেতুর সুফল পাচ্ছে না এলাকাবাসী। উপজেলার আটপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেউপাড়ায় এমনই একটি সেতুর সন্ধান পাওয়া গেছে। দক্ষিন-উত্তরমুখি অবস্থিত সেতুটির দুই পাশের এ্যাপ্রোচ জুড়ে ঝোপ-জঙ্গলে ঢাকা পড়েছে। দূর থেকে দেখে বুঝার কোন উপায় নেই এখানে সরকারের লাখ লাখ টাকা ব্যায়ে সেতু নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা জায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৬-২০১৭ অর্থ বছর ৩০ ফুট দৈর্ঘ্য সেতুটির নির্মাণ কাজে ব্যায় ধরা হয়েছে ২৪ লাখ ৬৮ হাজার ৯১৫ টাকা। অথচ সংযোগ রাস্তা না থাকার ফলে নির্মিত সেতুটি জনগণের কোন কাজেই আসছে না। তৎকালীন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঠিক তদারকির অভাবে এ সেতুর সুফল ভোগ করতে পারছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, আটপাড়া এলাকার নন্দিপাড়া কবরস্থান সংলগ্ন দেউপাড়া খালের ওপর নির্মিত সেতুটি বেকার পড়ে আছে। নিচু রাস্তা থেকে সেতুর অবস্থান প্রায় ১০ ফুট উঁচুতে। এ অবস্থায় বৃদ্ধ, শিশু ও অসুস্থ রোগীদের পায়ে হেঁটে সেতু পারাপার হওয়া অসম্ভব। তার পরেও বিশেষ প্রয়োজনে কোন কোন পথচারী বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন। নিরব নির্জন সেতুর দুই পাড়ের এ্যাপ্রোচসহ পুরো রাস্তাজুড়ে ঝোপ-জঙ্গল ও আগাছায় ভরে গেছে। এতে পথচারীদের বিষাক্ত সাপ আতঙ্কে রাস্তা পাড়ি দিতে হচ্ছে।

স্থানীয়রা জানায়, সেতুটি নির্মাণের পর থেকে দুই পাশে মাটি ফেলা হয়নি। সংযোগ রাস্তা না থাকায় নির্মিত সেতু পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বেহাল সেতু ও রাস্তার অভাবে দেউপাড়া ও নন্দিপাড়া কবরস্থানে লাশ দাফন করতে আসা মানুষকে বিপাকে পড়তে হচ্ছে। তৎকালীন সময়ে চেয়ারম্যান ও মেম্বারদের সঠিক তদারকির অভাবে নির্মিত সেতুর সুফল কোন সুফল আসছে এখানে। অপর একটি সূত্র জানায়, দেউপাড়া ওই সেতুর ওপর রাতে জমে উঠে মাদক সেবীদের আখরা।
স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন জানান, সংযোগ রাস্তা নির্মাণ না হওয়া পর্যন্ত এ সেতু মানুষের কোন কাজে আসছেনা। আমি ইউপি চেয়ারম্যান সাবের সাথে এ বিষয়ে আলোচনা করবো। সেতুর ওপর মাদকের আড্ডার বিষয়ে তিনি বলেন, আমি সবাইকে বলে দিয়েছি সন্ধ্যার পরে সেতুর ওপরে কোন আড্ডা দেয়া যাবে না।

আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান জানান, গেলো ইউপি নির্বাচনের প্রচারের সময় দেউপাড়া নির্মিত সেতুটি দেখে আমি অবাক হয়েছি। সংযোগ রাস্তা না থাকার ফলে সেতুতে উঠা নামা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। জনগণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা এর সমাধান করবো।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আশেকুর রহমান বলেন, সরকারের এতো টাকা ব্যায়ে সেতু নির্মাণ হয়েছে অথচ মানুষ এর সুফল পাবে না, এটা তো হবে না। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে সেতু আছে রাস্তা নেই! নির্মিত সেতুর সুফল পাচ্ছে না এলাকাবাসী

আপডেট : ০১:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২