ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা দক্ষিণ আইচায় গরু ব্যবসায়ী বশার হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার দক্ষিণ আইচা কলেজে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচা কলেজে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, আন্দোলনের হুঁশিয়ারি শ্রীনগরে আপন দাদীর বিরুদ্ধে নাতিকে ছুড়ে ফেলার অভিযোগ লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত জিসাসের লৌহজং উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এমপি আব্দুস সালাম আজাদের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

দক্ষিণ আইচায় গরু ব্যবসায়ী বশার হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা, চরফ্যাশন প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম জমাদার ও তার স্ত্রী সালমা বেগমকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুল ইসলাম জমাদার (৩৭) উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুলতান হাওলাদারের ছেলে। তার স্ত্রী সালমা বেগমের বয়স ৩৩ বছর।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সালমা বেগম মোবাইল ফোনে আবুল বাশারকে তার বাড়িতে আসতে বলেন। স্থানীয় বাবুর হাট বাজারে থাকা বাশার সালমার ফোন পেয়ে তার বাড়িতে যান। পরে শরবতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে খাওয়ানোর পর হত্যা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পুকুরে খুঁটি গেড়ে মরদেহ ডুবিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে গলা ও পেট কাটা অবস্থায় বাশারের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর রাতে দক্ষিণ আইচা থানায় মামলা করেন। মামলাটির নম্বর ২২।

নিহতের ছোট ভাই ইব্রাহিম অভিযোগ করে বলেন, সালমা ও তার স্বামী সাইদুল অত্যন্ত দুর্বৃত্তপরায়ণ ও দুষ্ট প্রকৃতির। জুয়েল নামের এক ব্যক্তির কাছে লগ্নি বাবদ পাওনা টাকা আদায়ের জন্য তাদের একটি মামলা চলছিল। ওই মামলায় জুয়েলকে ঘায়েল করতে না পেরে তার বিরুদ্ধে পুনরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় সাক্ষী হিসেবে বাশারের নাম রাখা হয়েছিল। কিন্তু বাশার মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকার করায় গত ২৬ সেপ্টেম্বর সকালে তাকে বাড়িতে ডেকে নিয়ে স্বামী-স্ত্রী মিলে হত্যা করেন বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি সাইদুল ইসলাম জমাদারকে চরফ্যাশন উপজেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি সালমা বেগম পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দক্ষিণ আইচায় গরু ব্যবসায়ী বশার হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ০৪:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬