ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা দক্ষিণ আইচায় গরু ব্যবসায়ী বশার হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার দক্ষিণ আইচা কলেজে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচা কলেজে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, আন্দোলনের হুঁশিয়ারি শ্রীনগরে আপন দাদীর বিরুদ্ধে নাতিকে ছুড়ে ফেলার অভিযোগ লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত জিসাসের লৌহজং উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এমপি আব্দুস সালাম আজাদের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এছাড়া আগামী ১ অক্টোবর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্যোগ- কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমামদের ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হক, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দেসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা

আপডেট : ০৬:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬