ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত

রিফাত হত্যা: প্রাপ্তবয়স্ক ১০ আসামির চার্জ শুনানি ২৮ নভেম্বর

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ৩৬১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বহুল আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ) শুনানির জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে ৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দেন।

রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু এ তথ্য নিশ্চিত করে জানান, এদিন মামলার প্রাপ্তবয়স্ক ৮ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি আয়শা সিদ্দিকাও আদালতে হাজির ছিলেন।

এর আগে গেল ১ সেপ্টেম্বর নিহত রিফাত শরিফের স্ত্রী আয়শা সিদ্দিকাসহ ২৪ জনকে আসামি করে পৃথক দুটি অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। এজাহারভুক্তদের মধ্যে মো. মুসা এখনও পলাতক আছেন। শর্তসাপেক্ষে হাইকোর্টের জামিনে আছেন আয়শা সিদ্দিকা। মামলার অন্য আসামিরা কারাগারে আছেন।

এরমধ্যে গেল সোমবার (১৮ নভেম্বর) রিফাত শরিফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ) শুনানির জন্য আসছে বছরের ৮ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

গেল ২৬ জুন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বরগুনা সরকারি কলেজের পৌঁছে দিয়ে ফেরার পথে কলেজের সামনে রিফাত শরিফকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। মামলায় প্রাপ্তবয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক আসামি ১৪ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

রিফাত হত্যা: প্রাপ্তবয়স্ক ১০ আসামির চার্জ শুনানি ২৮ নভেম্বর

আপডেট : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯