আ’লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন আজিজুল ইসলাম
- আপডেট : ১১:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য নির্বাচিত হলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. আজিজুল ইসলাম। কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য পদ লাভ করায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছ জানানো হয়।
বুধবার দুপুরে ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য পদে নির্বাচিত করায় ডিজিটাল বাংলাদেশের রুপকার দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ।তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে ধারন করে মানবতার কল্যাণে কাজ করে যাবো। এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডে সার্বিকভাবে পাশে থেকে সহযোগিতা করায় ষোলঘর ইউনিয়ন বাসীকে তিনি ধন্যবাদ জানান।



















