ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচায় এক শিক্ষিকাকে পিটিয়ে আহত লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আওয়ামী লীগের দোসর শাহীনুরের সীমাহীন অনিয়ম-দুর্নীতি লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

শ্রীনগরে ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১২:৫৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ৫০৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৮পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।গত মঙ্গলবার রাতে উপজেলার কুকুটিয়া এলাকায় ওই যুবকদের আটক করা হয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম বাবু (২৫) ও নাহিদ (২৪) নামে দুই যুবককে থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহম্মেদ বলেন, শ্রীনগর থানার এসআই মানিকের কাছে ইয়াবাসহ দুজনকে হস্তান্তর করা হয়।দুই যুবক একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিবন্দী গ্রামের বাসিন্দা।

এদিকে ইয়াবা উদ্ধার পরবর্তী একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, ঘটনাস্থলে অভিযুক্তদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন।আটককৃত এক যুবক উপস্থিত লোকজনের সামনে হাসিম আলী আমিন নামে এক ব্যক্তির নাম বলছেন এবং তার নির্দেশে মাদক নিতে এসেছেন বলে জানান।

একটি সূত্র জানায়, হাসিম আলী আমিন শ্রীনগর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হওয়ায় প্রভাব খাটিয়ে আটককৃত যুবকদের ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন।

এ ব্যাপারে হাসিম আলী আমিনের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি (আজ) থানায় এসেছি এটা সত্য।তবে আটককৃত বাবু ও নাহিদকে আমি ছাড়াতে আসিনি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।আসামীদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ

আপডেট : ১২:৫৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩