ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী পরীক্ষাকেন্দ্রের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত শিক্ষার্থী-কর্মচারী লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ! মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা লালমোহনে ৩৮ বছর ধরে সুন্দর কন্ঠে বাতাসে ভাসে সকল সংবাদ লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় মা-ছেলে হত্যায় মামলা, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ ১৪১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলের হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত ছানোয়ারা খাতুনের মেয়ে পারভীনা খাতুন বাদী হয়ে সোমবার রাতে দৌলতপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তবে লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জড়িত সন্দেহে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলার সোনাইকান্দি গ্রামের বাড়ির দুটি কক্ষ থেকে ছানোয়ারা খাতুন (৫০) ও তাঁর ছেলে রাজের (৮) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ কাজ করছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। আজ দুপুর ১২টায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ময়নাতদন্ত করবেন। এরপর পুলিশের মাধ্যমে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

কুষ্টিয়ায় মা-ছেলে হত্যায় মামলা, গ্রেপ্তার নেই

আপডেট : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯