ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

রায়পুরে অস্ত্রসহ চার ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১২৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বামনী ইউপির সাগরদী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটকরা হলো- সোনাপুর ইউপির আবু সাঈদ বেপারীর ছেলে ইয়াসিন হোসেন বুলেট, একই এলাকার চাঁন মিয়ার ছেলে মো. সোহেল, পৌর দেনায়েতপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইমান হোসেন ও দক্ষিণ দেনায়েতপুর গ্রামের শাহাজান মিয়ার ছেলে সাকিল হোসেন। তাদের বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

রায়পুর থানার ওসি (তদন্ত) শিপন বড়ুয়া জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বামানী ইউপিতে ডাকাতির প্রস্তুতির সময় এসআই মানিক বড়ুয়ার নেতৃত্বে টহল পুলিশ অভিযান চালায়। তখন অন্যান্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই চার ডাকাত ধরা পড়ে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি এলজি, ৪ রাউন্ড গুলি, তিনটি চাপাতি, একটি ছুরি ও দুইটি রড উদ্ধার করা হয়। এ ব্যাপারে সকালে থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির পৃথক দুইটি মামলা হয়েছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

রায়পুরে অস্ত্রসহ চার ডাকাত আটক

আপডেট : ০৪:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯