ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

রৌমারীতে ছাত্রলীগের নাম করে মসজিদ নির্মাণ কাজ থেকে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১২০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম রৌমারী উপজেলার খঞ্জন মারা গ্রামে কুয়েত ফাউন্ডেশনের অর্থায়নে নির্মাণাধীণ মসজিদের কাজে নিয়োজিত ফোরম্যানকে হুমকি দেন নামধারি ছাত্রলীগের আমিনুদ্দৌলা অর্পূব ও ইমরান শরিফ রিয়ন।

সরেজমিনে গেলে মসজিদ নির্মাণ কাজে নিয়োজিত ফোরম্যান আনোয়ার হোসেন জানান, কয়েক দিন থেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছে অপূর্ব ও রিয়ন। টাকা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন। তিনি আরও বলেন, ওই দুইজন বলেন, আমরা ছাত্রলীগ করি এবং মন্ত্রীর ছোট ভাই। মন্ত্রীর নিচে আমরা ছাড়া আর রৌমারীতে কেউ নাই। এই হুমকি দিয়ে তারা চলে যান। আমি বিষয়টি মসজিদ কমিটি ও এলাকার লোকজনকে জানাই। গত শনিবার আবারও তারা এসে বলে কম পক্ষে ২০ হাজার টাকা চাঁদা দিতে হবে। না দিলে কাজ বন্ধ করবি। কাজ বন্ধ না করলে উঠিয়ে নেওয়ার হুমকি দেন তারা।

এব্যাপারে ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, কাজে নিয়োজিত ফোরম্যান আনোয়ার হোসেন চাঁদা চাওয়ার বিষয়টি আমাকে জানায়, পরে আমি উপজেলা আওয়ামীলীগের এক নেতাকে অবহিত করি। তিনি বিষয়টি নিস্পত্তি করে দেওয়ার আশ্বাস দেন।
ইমরান শরিফ রিয়ন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি চাঁদা চাওয়ার বিষয়টি অস্বিকার করে বলেন, আমরা কোনো চাঁদা চাইনি।
এব্যাপারে রৌমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান ফারসি তুষার জানান, অপূর্ব ও রিয়ন ছাত্রলীগের কোনো তালিকায় তাদের নাম নেই।
এপ্রসঙ্গে রৌমারী উপজেলা ছাত্রলীগরে সভাপতি সোহেল রানা জানান, আমার জানা মতে, ছাত্রলীগের উপজেলা, ইউনিয়ন ও কলেজ কমিটিতে তাদের নাম নেই। তবে অর্পূবের বাবা আওয়ামী লীগ করেন। সে আওয়ামী লীগ পরিবারের সন্তান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

রৌমারীতে ছাত্রলীগের নাম করে মসজিদ নির্মাণ কাজ থেকে চাঁদা দাবি

আপডেট : ১০:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯