দক্ষিণ আইচা কলেজে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
- আপডেট : ০৫:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি
দক্ষিণ আইচা কলেজের উচ্চ মাধ্যমিকের ২৬ -২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৭ সেপ্টেম্বর ) সকাল ১১ ঘটিকায় একাডেমিক ভবনের হল রুমে এই সভার আয়োজন করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে নবীনদের কে বরণ করা হয়েছে। ওরিয়েন্টেশন সভা দক্ষিণ আইচা কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে এবং প্রভাষক মো. মহিবুল্লাহ ও অধ্যাপিকা জান্নাতুল নাঈমা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ (টিপু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার, ঢাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, দক্ষিণ আইচা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক হাসান বকশি, দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রভাষক রিয়াজ ফরাজী, ছাত্রদল নেতা তাসকিব রনি প্রমুখ।
এ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ১৪০ জন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি কলেজের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। সেই সঙ্গে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়।
”উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এই নতুন শিক্ষা সফর নবীনদের ভবিষ্যৎ পথচলাকে আরও সমৃদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের।

















