ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

জামিন না দেয়া নজিরবিহীন: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ ৯২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিজের জামিন না হওয়ার আদেশকে নজিরবিহীন বলে উল্লেখ্য করেছেন কারাবন্দি ও অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘জামিন মানে তো মুক্তি না। জামিন না দেয়া নজিরবিহীন।’

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তাকে দেখতে যান স্বজনরা। এসময় স্বজনদের কাছে তিনি এসব কথা বলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে  সাক্ষাৎ শেষে বিএসএমএমইউ চত্বরে সাংবাদিকদের একথা জানান সাবেক এই প্রধানমন্ত্রীর বোন সেলিমা ইসলাম।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনও মিল নেই বলেও অভিযোগ করেন সেলিমা ইসলাম।

সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। এখন তাঁর পেটের ব্যথা। সে হাঁটাচলা করতে পারছেন না। ঠিকমত খেতেও পারছেন না। ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কীভাবে সে বাঁচবে?’

তিনি বলেন, ‘ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে না। ডায়াবেটিসের সুগার ১২ নিচে কখনোই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৪ আছে।’

প্যারোলে মুক্তির ব্যাপারে খালেদা জিয়া কিছু বলেছেন নাকি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা বলেন, ‘এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনও কথা হয়নি। তারা খালেদ জিয়াকে তো জামিন দিলেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারতো। জামিন মানে তো মুক্তি না। জামিন না দেয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেন খালেদা জিয়া।’

এর আগে বেলা ৩টার দিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন তাঁর পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা হলেন- বেগম খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক ইস্কান্দার।

হাসপাতালের বাইরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। সর্বশেষ গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তাঁর স্বজনরা সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

জামিন না দেয়া নজিরবিহীন: খালেদা জিয়া

আপডেট : ০৫:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯