ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন দীর্ঘ পরীক্ষাসূচি নিয়ে ক্ষোভ, সেশনজটের শঙ্কায় ডিসিইউর শিক্ষার্থীরা শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি- স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আগামীকাল মঙ্গলবার লালমোহনে শুরু হচ্ছে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন -আপনাদের ভালোবাসা নিয়ে সকলের হৃদয়ের বেঁচে থাকতে চাই একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের শ্রীনগরে জাল টাকা ছাপানোর সরঞ্জাম ও টাকাসহ গ্রেফতার ১ দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

বরিশালে পুলিশি বাধায় যুবদলের মিছিল পণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ১৫৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পরে দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। 

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা ও মহানগর যুবদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা সম্পাদক অ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, কামরুল হাসান রতন, মামুন রেজা খান, অ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান পলাশ ও সালাউদ্দিন নাহিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী বৃহস্পতিবার দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সনের মুক্তি দেয়া না হলে জাতীয়তাবাদী যুব দল খালেদা জিয়ার মুক্তির একদফা দাবি আদায়ের লক্ষে রাজপথে কঠোর আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

পরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে মিছিলটি বরিশাল সাংবাদিক ইউনিয়ন অফিস বরাবর আসলে পুলিশ আটকে দেয়। পরে নেতাকর্মীরা সেখানে রাস্তায় বসে বিক্ষোভ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বরিশালে পুলিশি বাধায় যুবদলের মিছিল পণ্ড

আপডেট : ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯